TEXT

লগ্ন গণি' হর্ষমতি, নীলাম্বর চক্রবর্তী,
গুপ্তে কিছু কহিল মিশ্রেরে ।
মহাপুরুষের চিহ্ন, লগ্নে অঙ্গে ভিন্ন ভিন্ন,
দেখি,-এই তারিবে সংসারে ॥ ১২১ ॥
 
lagna gani' harsamati, nilambara cakravarti,
gupte kichu kahila misrere
mahapurusera cihna, lagne aṅge bhinna bhinna,
dekhi,-ei taribe samsare