TEXT

সেই শত্রুগণ হৈতে,     ব্রজজন রাখিতে,
রহি রাজ্যে উদাসীন হঞা ।
যেবা স্ত্রী-পুত্র-ধনে,     করি রাজ্য আবরণে,
যদুগণের সন্তোষ লাগিয়া ॥ ১৫৭ ॥
 
sei satru-gana haite, vraja-jana rakhite,
rahi rajye udasina hana
yeba stri-putra-dhane, kari rajya avarane,
yadu-ganera santosa lagiya