TEXT

বারাণসী-মধ্যে প্রভুর ভক্ত তিন জন ।
চন্দ্রশেখর বৈদ্য, আর মিশ্র তপন ॥ ১৫২ ॥
রঘুনাথ ভট্টাচার্য-মিশ্রের নন্দন ।
প্রভু যবে কাশী আইলা দেখি' বৃন্দাবন ॥ ১৫৩ ॥
চন্দ্রশেখর-গৃহে কৈল দুই মাস বাস ।
তপন-মিশ্রের ঘরে ভিক্ষা দুই মাস ॥ ১৫৪ ॥
 
varanasi-madhye prabhura bhakta tina jana
candrasekhara vaidya, ara misra tapana
raghunatha bhattacarya-misrera nandana
prabhu yabe kasi aila dekhi' vrndavana
candrasekhara-grhe kaila dui masa vasa
tapana-misrera ghare bhiksa dui masa