TEXT

এই রাধার বচন, বিশুদ্ধপ্রেম-লক্ষণ, আস্বাদয়ে শ্রীগৌর-রায় ।
ভাবে মন নহে স্থির, সাত্ত্বিকে ব্যাপে শরীর, মন-দেহ ধারণ না যায় ॥ ৬১ ॥
 
ei radhara vacana, visuddha-prema-laksana,
asvadaye sri-gaura-raya
bhave mana nahe sthira, sattvike vyape sarira,
mana-deha dharana na yaya