TEXT

কাণের ভিতর বাসা করে,     আপনে তাঁহা সদা স্ফুরে,
অন্য শব্দ না দেয় প্রবেশিতে ।
আন কথা না শুনে কাণ,     আন বলিতে বোলয় আন,
এই কৃষ্ণের বংশীর চরিতে ॥ ১৪৪ ॥
 
kanera bhitara vasa kare, apane taṅha sada sphure,
anya sabda na deya pravesite
ana katha na sune kana, ana balite bolaya ana,
ei krsnera vamsira carite